৫ কোটির বিনিময়ে ধর্ষণ-কাণ্ডে রফা! কাঠগড়ায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী - 24 Ghanta Bangla News
Home

৫ কোটির বিনিময়ে ধর্ষণ-কাণ্ডে রফা! কাঠগড়ায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী

Spread the love

নয়াদিল্লি: ৫ কোটি টাকার বিনিময়ে ধর্ষণের মতো গুরুতর মামলা রফা করার চক্র চালাচ্ছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী! বৃহস্পতিবার এমনই এক বিস্ফোরক অভিযোগে পঞ্জাবের…

নয়াদিল্লি: ৫ কোটি টাকার বিনিময়ে ধর্ষণের মতো গুরুতর মামলা রফা করার চক্র চালাচ্ছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী! বৃহস্পতিবার এমনই এক বিস্ফোরক অভিযোগে পঞ্জাবের আম আদমি পার্টি (AAP) সরকারকে বিদ্ধ করল বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং তাঁর স্ত্রী গুরপ্রীত কৌরের বিরুদ্ধে এক অভিযুক্তকে আড়াল করতে ৫ কোটি টাকা চাওয়ার অভিযোগ তুলেছে পদ্মশিবির। ইতিমধ্যে এই ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রীকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। পাশাপাশি, গোটা দুর্নীতি কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিরোধী দল শিরোমণি অকালি দল (SAD)।

বিজেপি সূত্রে খবর, এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুরবিন্দর সিংহ চাহাল নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এক মহিলাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ। কিন্তু মাস কয়েকের মাথাতেই, চলতি সপ্তাহের শুরুতে তিনি পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়ে যান। বিজেপির অভিযোগ, এক দালালের মাধ্যমে ৫ কোটি টাকার বিনিময়ে এই হাই-প্রোফাইল অভিযুক্তকে আড়াল করা হয়েছে। আর এর নেপথ্যে রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর পরিবার।

এ দিন একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। প্রমাণ হিসেবে তিনি একটি অডিয়ো ক্লিপও প্রকাশ করেন। সেখানে এক তথাকথিত ‘মিডলম্যান’ বা দালালকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধমূলক মামলার রফা করার বিষয়ে কথা বলতে শোনা যায়। যদিও ওই অডিয়ো ক্লিপে সরাসরি ভগবন্ত মান বা তাঁর স্ত্রীর নামের কোনও উল্লেখ নেই। তা সত্ত্বেও তোপ দেগে প্রদীপ ভাণ্ডারী বলেন, “ভগবন্ত মান এবং তাঁর স্ত্রী মিলে লুটপাট ও দুর্নীতির একটি চক্র চালাচ্ছেন। যেখানে দালালের মাধ্যমে ৫ কোটি টাকার বিনিময়ে ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাসভবন কি এখন ডিল করার জায়গায় পরিণত হয়েছে? আর এই কাটমানি কি পঞ্জাবের ‘সুপার সিএম’ অরবিন্দ কেজরীবালের কাছেও পৌঁছচ্ছে?”

এই ঘটনা সামনে আসতেই পঞ্জাবের রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। অভিযুক্ত ইনফ্লুয়েন্সারকে বাঁচাতে ৫ কোটি টাকা চাওয়ার অভিযোগে ইতিমধ্যেই ভগবন্ত মানের স্ত্রীকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নেমেছে পঞ্জাবের আরেক বিরোধী দল শিরোমণি অকালি দল-ও। মুখ্যমন্ত্রীর দফতরে এ হেন দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে বৃহস্পতিবার পঞ্জাবের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন অকালি নেতারা।

আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঠিক তার আগেই খোদ মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে এ হেন মারাত্মক অভিযোগ ওঠায় আপ সরকার যে রাজনৈতিক ও নৈতিক ভাবে চরম অস্বস্তিতে পড়ল, তা বলাই বাহুল্য।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *