পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প, তবে…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে প্রস্তুত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন নিয়ে ‘শান্তি চুক্তি’- র লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আবার শীর্ষ বৈঠক করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে আলোচনায় বসতে তাঁর কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। তবে, এই জন্য ‘শর্ত’ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই বৈঠক কেবল তখনই সম্ভব, যখন মস্কো ইউক্রেনের চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ‘শান্তি চুক্তি’-র বিষয়ে কাজ করতে প্রস্তুত হবে।