নিশানায় বিধায়ক, মণ্ডল সভাপতির পোস্টে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

নিশানায় বিধায়ক, মণ্ডল সভাপতির পোস্টে বিতর্ক

Spread the love

এই সময়, রামনগর: বিনা প্রতিদ্বন্দ্বীতায় এগরার পানিপারুল পঞ্চায়েতে বিজেপি বোর্ড গঠন করলেও কোরামের অভাবে রামনগরের পদিমা-২ পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত হয়ে গেল। ২৩ আসনের পানিপারুল পঞ্চায়েতে ১৫টি আসন জিতে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮টি আসন।

রাজ্যে সরকার বদলের পরে পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান হঠাৎই পদত্যাগ করায় অচলাবস্থা তৈরি হয় পঞ্চায়েতে। সঙ্কট কাটাতে বুধবার বোর্ড গঠনের জন্য বিশেষ বৈঠক ডাকা হয়। কিন্তু বৈঠকে তৃণমূলের কোনও সদস্য উপস্থিত না থাকায় নতুন প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির সুতপা পণ্ডিত।

এ দিন রামনগর-১ ব্লকের পদিমা- ২ পঞ্চায়েতের বোর্ড গঠনের বৈঠক স্থগিত হয়ে যায় কোরামের অভাবে। পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ১৩টি ও বিজেপির দখলে রয়েছে তিনটি আসন। পালাবদলের পরে প্রধান ও উপপ্রধান- সহ তৃণমূলের প্রতিনিধিরা পদত্যাগ করেন।

বুধবার পঞ্চায়েত বোর্ড পুনর্গঠনের দিন ধার্য করে ব্লক প্রশাসন। কিন্তু এ দিন বৈঠকে তৃণমূলের ১৩ জন সদস্যের কেউই হাজির হননি। বিজেপিরও একজন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে কোরামের অভাবে বৈঠক স্থগিত হয়ে যায়। রামনগর-১ এর বিডিও শুভাশিস মজুমদার জানান, কিছুদিনের মধ্যে ফের বোর্ড গঠনের জন্য বৈঠক ডাকা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *