দুই মহিলার AADHAR নম্বর হুবহু এক, একজনের অ্যাকাউন্ট থেকে উধাও ২৭ হাজার টাকা, অবাক কাণ্ড বর্ধমানে
বিষয়টি জানার পর জাহিরুল যোগাযোগ করেন পলাশনের ঝর্ণা দাসের সঙ্গে। ঝর্ণা দাস জানান, তিনি নিজেই সিএসপিতে গিয়ে নিজের আধার নম্বর ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলেছেন। অর্থাৎ, ভুল কোনও ব্যক্তির হাতে টাকা দেওয়া হয়নি। কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। জানা যায়, খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের বাসিন্দা অন্য এক ঝর্ণা দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ২৭ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে সাবির মোবাইল পয়েন্টের সিএসপি থেকে।