এবার বিদ্যুৎ, গ্যাস, জলের বিল মেটান
পরিষেবাটি ব্যবহার করার পদ্ধতিও বেশ সহজ।
১. WhatsApp খুলুন।
২. হোম স্ক্রিনের উপরে থাকা ₹ আইকনে ট্যাপ করুন।
৩. যে ধরনের বিল দিতে চান, সেই বিভাগ বেছে নিন। যেমন বিদ্যুৎ, জল, গ্যাস বা ক্রেডিট কার্ড।
৪. তালিকা থেকে আপনার বিলার বা পরিষেবা প্রদানকারী সংস্থাকে বেছে নিন।
৫. প্রয়োজনীয় গ্রাহক নম্বর বা অ্যাকাউন্টের তথ্য দিন এবং তা যাচাই করুন।
৬. WhatsApp-এ দেখানো বিলের পরিমাণ এবং অন্যান্য তথ্য দেখে নিন।
৭. পছন্দের পেমেন্ট পদ্ধতি বেছে নিন। UPI, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা দেওয়া যাবে।
৮. পেমেন্ট নিশ্চিত করলেই বিল মিটে যাবে।