হুঁকোয় মজে ধোনি, মদ্যপ পন্থ? ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল - 24 Ghanta Bangla News
Home

হুঁকোয় মজে ধোনি, মদ্যপ পন্থ? ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Spread the love

কী দেখা গিয়েছে ভিডিয়োতে?

দেখা যায়, একটি অভিজাত হোটেলের ঘরে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান তারকা উইকেটকিপার ঋষভ পন্থ পার্টি করছেন। ঘরের মাঝের টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিয়ারের ক্যান এবং ককটেল। সঙ্গে তাঁদের বন্ধুরাও ছিলেন। দেখা যায় সোফায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পাশে গা এলিয়ে আধশোয়া অবস্থায় রয়েছেন ঋষভ পন্থ। তিনি বেশ কয়েকবার ধোনিকে ডাকেন।

পন্থের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন ধোনি। হাসিমুখে পন্থের সঙ্গে হাত মেলান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপরই পন্থের উদ্দেশে ধোনিকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, ‘জ়রা হুঁকো পিকে আতা হু’। নেটিজ়েনদের একাংশের মত, সেই ভিডিয়োতে ঋষভ পন্থ মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ভিডিয়োতে কথাটি ধোনি বলেছিলেন কি না তা নিশ্চিত করেনি এই সময় অনলাইন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *