TMC-BJP: তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ, খোঁজ মিলছে না বিজেপি কর্মীর - Bengali News | Trouble between Bankura Trinamool Congress and BJP, 1 injured and admitted to hospital - 24 Ghanta Bangla News
Home

TMC-BJP: তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ, খোঁজ মিলছে না বিজেপি কর্মীর – Bengali News | Trouble between Bankura Trinamool Congress and BJP, 1 injured and admitted to hospital

Spread the love

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla

বাঁকুড়া: তৃণমূল কর্মীকে গালিগালাজ, বেধড়ক মার। বাধা দিতে গেলে ভয়ঙ্কর পরিণতি স্ত্রীর। বাধা দিতে গেলে তৃণমূল কর্মীর স্ত্রীর গোছা হোছা চুল ছিঁড়ে ফেলার অভিযোগ। অভিযোগের আঙুল পদ্ম শিবিরের কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর বাঁকুড়ার রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে সোনামুখীর ১৫ নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলা এলাকায়। এদিকে যে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঘটনার পর থেকেই তিনি ঘরছাড়া বলে জানা যাচ্ছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের দলের কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মিথ্যা মামলায় ওই বিজেপি কর্মীকে ফাঁসানো হচ্ছে। আসলে নেপথ্যে রয়েছে শাসকদলেরই গোষ্ঠীকোন্দল। 

শেষ পুরসভা নির্বাচনের সময় থেকেই সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালীতলা এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী স্বাধীন বিশ্বাসের সঙ্গে বিবাদ তৈরি হয় প্রতিবেশী বিজয় প্রামাণিক ওরফে বান্টির। তিনি আবার এলাকায় সক্রিয় বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে স্বাধীন শহরেরই এক নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছাকাছি আসতেই আচমকাই বিজেপি কর্মী বিজয় তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করেন। তা দেখে প্রতিবাদ করেন স্বাধীন। তখনই বিজয় ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে বেধড়ক মারধর শুরু করে দেয়। গুরুতর জখম হন স্বাধীন। 

স্বাধীনকে বাঁচাতে তাঁর পরিবারের সদস্যরা ছুটে এলে তাঁরাও রেহাই পাননি। স্বাধীন বিশ্বাসের স্ত্রী ও মা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তখনই স্বাধীনের স্ত্রীর গোছা গোছা চুল ছিঁড়ে নেওয়া হয়। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্বাধীন বিশ্বাসকে উদ্ধার করে  সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *