নৈহাটির বড়মা মন্দিরে ফের বসিয়ে ভোগ খাওয়ানো শুরু
সপ্তাহে কোন কোন দিন, কী ভাবে পাবেন প্রসাদ?
নতুন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনামূল্যে কুপনের মাধ্যমে ভোগ দেওয়া হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে কুপন সংগ্রহ করা যাবে। যতক্ষণ কুপন থাকবে, সেই অনুযায়ী দর্শনার্থীদের ভোগপ্রসাদ পরিবেশন করা হবে। প্রতি সোম, বুধ ও শুক্রবার মন্দিরে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। বাকি দিনগুলিতে মন্দিরের বাইরে হাতে হাতে ভোগ বিতরণ করা হবে।