National Nutrition Week 2026 | বয়সের সঙ্গে বদলায় মহিলাদের পুষ্টির চাহিদা, কোন বয়সে কোন খাবার জরুরি?
FAQ
১. মহিলাদের দৈনিক কতটা প্রোটিন প্রয়োজন?
সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্কের প্রোটিনের চাহিদা শরীরের ওজন, বয়স, শারীরিক সক্রিয়তা ও অন্যান্য অবস্থার উপর নির্ভর করে। ব্যক্তিভেদে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
২. কিশোরীদের জন্য কোন পুষ্টি সবচেয়ে জরুরি?
প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর ফ্যাট গুরুত্বপূর্ণ।
৩. ১৯ থেকে ৪৫ বছর বয়সে কোন পুষ্টির দিকে নজর দেওয়া উচিত?
প্রোটিনের পাশাপাশি আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্কসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য বজায় রাখা জরুরি।
৪. মেনোপজ়ের পরে ডায়েটে কী পরিবর্তন আনা দরকার?
ক্যালোরির প্রয়োজন কমতে পারে, তাই পুষ্টিসমৃদ্ধ খাবারের সঙ্গে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ফাইবারের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
৫. বয়স অনুযায়ী মহিলাদের ডায়েট কেন বদলায়?
বয়ঃসন্ধি, প্রজননকাল ও মেনোপজ়ের মতো জীবনের বিভিন্ন পর্যায়ে শরীর ও হরমোনের পরিবর্তনের সঙ্গে পুষ্টির চাহিদাও বদলায়।