লাল-হলুদে খেলার আগে জোড় ধাক্কা, চোটের দরুন ছিটকে গেলেন দানিশ
সায়ন সেনগুপ্ত, কলকাতা: একের পর এক ফুটবলারদের দলে টেনে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এবারের এই সিজন শুরু করার আগেই দানি রামিরেজ থেকে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: একের পর এক ফুটবলারদের দলে টেনে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এবারের এই সিজন শুরু করার আগেই দানি রামিরেজ থেকে শুরু করে নাচো মনসালভের যোগদানের কথা স্পষ্ট করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে দলে আসেন ক্রিস ইকোনোমিডিস। তবে চোট সমস্যার দরুন ডুরান্ড কাপের প্রথম থেকেই সকলকে চিন্তায় রেখেছিলেন নাচো। শেষ পর্যন্ত মহম্মদ রশিদ দানি রামিরেজ সহ ভারতীয় ব্রিগেডের উপর ভর করেই এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পায় মশাল ব্রিগেড।
তবে সামনেই রয়েছে আইএফএ শিল্ডের পাশাপাশি আইএসএল সহ এএফসির মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সেই কথা মাথায় রেখে গত কয়েক সপ্তাহের মধ্যে একাধিক বিদেশি ও দেশীয় ফুটবলারদের দলে টেনেছে ম্যানেজমেন্ট। যার মধ্যে গত মঙ্গলবার রাতে আইভরি কোস্টের ফুটবলার আকে আর্নড লোবার যোগদানের কথা জানিয়েছে দল। তবে এসবের মাঝেই সমর্থকদের বিচলিত করেছে দানিশ ফারুককে নিয়ে সামনে আসা তথ্য। শেষ পাওয়া আপডেট অনুযায়ী বর্তমানে গুরুতর চোটের কবলে রয়েছেন এই ভারতীয় ফুটবলার।
যারফলে হয়তো এই মরসুমে আর মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার। অর্থাৎ লাল-হলুদে সই করলেও এই জার্সিতে মাঠে নামার আগেই ছিটকে গেলেন জম্মু-কাশ্মীরের এই খেলোয়াড়। তবে মোট দুইটি সিজনের জন্য তার সঙ্গে চুক্তি করেছিল ক্লাব। তাই আগামী ময়দানের এই প্রধানের জার্সিতে মাঠে নামার জন্য অপেক্ষা করতে হবে কেরালা ব্লাস্টার্সের এই প্রাক্তন ফুটবলারকে। যা কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সে।