ফিল্ডিং কোচ খুঁজতে Linkedin-এ পোস্ট, পাকিস্তানের হাল দেখে হাসির রোল নেটদুনিয়ায় - 24 Ghanta Bangla News
Home

ফিল্ডিং কোচ খুঁজতে Linkedin-এ পোস্ট, পাকিস্তানের হাল দেখে হাসির রোল নেটদুনিয়ায়

Spread the love

সিরিজ়ের শেষ টেস্টের ঠিক আগে এ বার সরাসরি LinkedIn-এ পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিল PCB। লাল ও সাদা বল—উভয় ফরম্যাটের জন্য প্রকাশিত এই বিজ্ঞাপনে ক্রিকেট কোচিংয়ের ‘লেভেল-২’ ডিগ্রি এবং আন্তর্জাতিক কিংবা প্রথম সারির ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ৫ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সাধারণ সময়ে কোচ নিয়োগের এমন বিজ্ঞপ্তি রুটিন কাজ মনে হলেও, পাকিস্তান ক্রিকেটের বর্তমান আবহে বিজ্ঞাপনটি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ লিখেছেন, ‘PCB-র নিজস্ব সিভি তালিকা কি ফুরিয়ে গেল? লোকদেখানো স্বচ্ছতার নাটক করতে লিঙ্কডইনে পোস্ট দিল।’ আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, ‘আমি তো আইটি সেক্টরে কাজ করি, ভাবছি আবেদন করব, সম্প্রতি দুটো ক্যাচ ফেলেছি বটে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *