বিদ্যুৎ অপরিহার্য, জরাজীর্ণ বাড়িতেও সংযোগে নির্দেশ
ওই নির্দেশের বিরুদ্ধে বাড়ির মালিকরা ডিভিশন বেঞ্চে আবেদন করেন। তাঁদের দাবি, বাড়িটি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং পুরসভার আইন অনুযায়ী ইতিমধ্যে পদক্ষেপ করা হয়েছে। মালিকদের দাবি, ওই বাড়িতে বসবাসকারীদের সেখানে থাকার অধিকার নেই। বিদ্যুৎ সরবরাহ চালু থাকলে তাঁরা ভবিষ্যতে বাড়িতে থাকার অধিকারের দাবি তুলবেন। সেই যুক্তি মানেনি ডিভিশন বেঞ্চ।