শিশুবিভাগে সাপ! ছোবল খেলেন সিকিউরিটি গার্ড - 24 Ghanta Bangla News
Home

শিশুবিভাগে সাপ! ছোবল খেলেন সিকিউরিটি গার্ড

Spread the love

এই সময়, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ থেকে উদ্ধার হল সাপ। সোমবার প্রায় দেড়ফুট লম্বা সাপটি শিশু বিভাগে ছোটাছুটি করছিল। এই দৃশ্য দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন শিশু-সন্তানদের নিয়ে ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান অনেক মহিলা ছাড়াও নার্সদের একাংশ। শিশু বিভাগের এক নিরাপত্তারক্ষী সাপটি ধরার চেষ্টা করেন।

সুবীর মণ্ডল নামে ওই নিরাপত্তারক্ষীর বাঁ হাতের আঙুলে সাপটি কামড় দেয়। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে সাপটি বিষধর না হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সংস্থার এক প্রতিনিধি সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, ‘উদ্ধার হওয়া সাপটি ‘বেত আচড়া’ প্রজাতির, যার বিষ নেই। তবে প্রশিক্ষণ ছাড়া সাপ ধরতে যাওয়া উচিত নয়।’

হাসপাতালের শিশু বিভাগে সাপ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ানোর পাশাপাশি বিতর্ক দেখা দিয়েছে। এক রোগীর আত্মীয় বলেন, ‘হঠাৎ দেখি ওয়ার্ডের মধ্যে একটা সাপ ঘুরে বেরাচ্ছে। আতঙ্কে আমরা ওয়ার্ড থেকে বাইরে চলে আসি।’ এ বিষয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, ‘সাপটি কোথা থেকে কী ভাবে এল, তা দেখা হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *