নদীর ধারে হাজার হাজার হোমস্টে, হড়পা বানে কি হুঁশ ফিরবে উত্তরে
কিন্তু সেই, তা কি এখনও বোঝা যাচ্ছে না? গত কয়েক বছরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অসংখ্য নদীর ধারে এমন হাজার হাজার হোটেল, রেস্তোরাঁ, হোমস্টে, রিসর্ট গজিয়ে উঠেছে। তিস্তা, বালাসন, রঙ্গিত, জলঢাকা, তোর্সা, মুর্তি, নেওরা, চিতাংখোলা, রেলি, বাঙরি কোনও পাহাড়ি নদী বাদ নেই। আলিপুরদুয়ারের জয়গাঁ, কালচিনি, মাদারিহাট থেকে জলপাইগুড়ির চম্পাগুড়ি, সুলকাপাড়া, মাটিয়ালি হাট, ইনডং, সামসিং।