Suvendu Adhikari: পেনশন আড়াই হাজার থেকে বেড়ে ৫ হাজার, 'সকল সাংবাদিকই অন্তর্ভুক্ত', নবান্নে বললেন শুভেন্দু | CM Suvendu Adhikari Announces Rs 5,000 Pension for Retired Journalists, Distributes Health Insurance Cards - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: পেনশন আড়াই হাজার থেকে বেড়ে ৫ হাজার, ‘সকল সাংবাদিকই অন্তর্ভুক্ত’, নবান্নে বললেন শুভেন্দু | CM Suvendu Adhikari Announces Rs 5,000 Pension for Retired Journalists, Distributes Health Insurance Cards

Spread the love

কলকাতা: অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাড়াল রাজ্য সরকার। আগে মাসে আড়াই হাজার টাকা পেনশন পেতেন তাঁরা। তা বাড়িয়ে দ্বিগুণ করা হল। অর্থাৎ এবার থেকে মাসে ৫ হাজার করে পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা। এই বিষয়ে আগেই বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ নবান্ন থেকে সেই পেনশন চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় যে সাংবাদিকরা অন্তর্ভুক্ত হয়েছেন, মঙ্গলবার নবান্ন থেকে তাঁদের হাতে কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “বর্তমানে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় রাজ্যের ১৯০০ হাসপাতালে আপনারা চিকিৎসার সুযোগ পাবেন। দেশে ৩৮ হাজার হাসপাতালে এই সুযোগ পাবেন। এটি একটি বাড়তি সুযোগ। আয়ুষ্মান ভারতে যাঁরা নথিভুক্ত আছেন, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার কার্ড নেওয়ার প্রয়োজন নেই। আয়ুষ্মান ভারতে যুক্ত হতে না পারলে, তাঁদের আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ডে যুক্ত করলাম বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের। তাঁর সূচনা আজ এখানে হল। সিম্বলিক কয়েকটা কার্ড দিলাম বাকিটা যাঁরা আবেদন করেছেন তাঁরা পেয়ে গিয়েছেন, বাকি যাঁরা আবেদন করবেন তাঁরা পেয়ে যাবেন। সরকারি অধিকারিকরা আপনাদের সহযোগিতা করবে। এর জন্য মন্ত্রী বা রাজনৈতিক বক্তব্যের কোনও প্রয়োজন হবে না।

এরপরই অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বিগত সরকার যাঁরা অবসরপ্রাপ্ত সাংবাদিক, তাঁদের মাসে আড়াই হাজার করে পেনশন দেওয়া হত। ১৫০ জন বা ১৫৪ জন মতো পেতেন। বাজেটে ঘোষণা করা হয়েছিল ৫ হাজার করব। আমরা সেটা করেছি।” এই স্কিমে কী কী সুবিধা রয়েছে, তারও ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *