Indian Football Team: বিশাল কাইথ নয়, জাতীয় দলে সুযোগ গিলের! ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য ঘোষণা ২৬ সদস্যের ভারতীয় দল! | Indian Coach Khalid Jamil Announces 26 Members Squad For Upcoming FIFA Friendlies
কলকাতা : বেজে গেল জাতীয় ফুটবলের দামামা। আসন্ন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য ২৬ জনের দল ঘোষণা করল ভারতীয় ফেডারেশন। দল জানালেন কোচ খালিদ জামিল। সোমবার, ৩১ আগস্ট এই দল ঘোষণা করা হয়েছে। দলে যেমন রয়েছেন কিছু অনামী মুখ, তেমন রয়েছেন কিছু পরিচিত ফুটবলারও। এই উইন্ডোতে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ৩ ম্যাচের জন্যই চূড়ান্ত ২৬ জনকে নির্বাচন করেছেন খালিদ।
ভারতের ২৬ জনের দল –
- গোলকিপার – অ্যালবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল, সোম কুমার
- ডিফেন্ডার – অভিষেক টেকচ্যাম সিং, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গেস, ভালপুইয়া, জয় গুপ্তা, পরমভীর, রিকি মেইতেই
- মিডফিল্ড – অনিরুধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শ্যাবং, সাহাল আব্দুল সামাদ
- ফরোয়ার্ড – এডমুন্ড লালরিন্দিকা, ইরফান ইয়াদওয়াদ, মণবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং
এর পাশাপাশি ৪ জন ফুটবলার রয়েছেন রিজার্ভ হিসেবে। এঁরা হলেন গোলকিপার হৃত্বিক তিওয়ারি, মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম, ডিফেন্ডার চিংলেনসানা ও রোশন সিং।
আগামী ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। ২৮ সেপ্টেম্বর কলকাতা আসবে টিম ইন্ডিয়া। সেখানে প্রস্তুতির পর টিম নামবে ব্রাজিলের বিরুদ্ধে। এর ৩ দিন পরেই খেলা হবে উরুগুয়ের বিরুদ্ধে।
ম্যাচের সূচি –
- ২৬ সেপ্টেম্বর – ভারত বনাম পানামা – শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরু
- ৩ অক্টোবর – ভারত বনাম ব্রাজিল – যুবভারতী স্টেডিয়াম, কলকাতা
- ৬ অক্টোবর – ভারত বনাম উরুগুয়ে – যুবভারতী স্টেডিয়াম, কলকাতা
এই প্রস্তুতি ম্যাচগুলোতে খেলার জন্য ফিফা আয়োজিত আসিয়ান থেকে নাম তুলে নিয়েছে ভারত। এর ফলে সুযোগ পেয়েছে বাংলাদেশ। যদিও পানামা, ব্রাজিল, উরুগুয়ে – তিন দলই ফুটবল ও ক্ষমতায় ভারতের থেকে অনেক এগিয়ে তাই এই তিন দলের বিরুদ্ধে খেললে একদিকে যেমন ভারতের ফুটবলাররা শিক্ষা পাবেন, তেমনই আবার ভারতের ফুটবলাররা কতটা ভাল মানের, সেই জ্ঞানও আরোহন করতে পারবে ব্লু টাইগার্সরা।