Agnimitra Paul: যাঁদের গাড়ি রয়েছে কিন্তু নিজস্ব গ্যারেজ নেই, তাঁদের জন্য এবার বড় ঘোষণা সরকারের | Night Parking Fee in Kolkata: Illegal Roadside Parking to Attract Fines Even Outside Your Home - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul: যাঁদের গাড়ি রয়েছে কিন্তু নিজস্ব গ্যারেজ নেই, তাঁদের জন্য এবার বড় ঘোষণা সরকারের | Night Parking Fee in Kolkata: Illegal Roadside Parking to Attract Fines Even Outside Your Home

Spread the love

বাড়ির সামনে গাড়ি পার্কিংImage Credit: TV9 Bangla

কলকাতা: শহরের রাস্তাঘাটে বেআইনি পার্কিং এবং যানজট রুখতে যে কঠোর পদক্ষেপ করা হবে, তা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্কিংয়ের জন্য বিশেষ অ্যাপ আনার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। এবার থেকে রাতে রাস্তার ওপর অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পার্ক (নাইট পার্কিং) করলে গুনতে হবে নির্দিষ্ট ফি। এমনকি নিজের বাড়ির সামনে হলেও অনির্ধারিত জায়গায় গাড়ি রাখলে জরিমানা দিতে হবে। বেআইনি পার্কিং কোনওভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নগরোন্নয়ন দফতর।

সম্প্রতি শহরের ট্রাফিক ও পার্কিং ব্যবস্থা শৃঙ্খলায় আনতে নগরোন্নয়ন দফতর, নগরপাল (সিপি) এবং পুরসভার কমিশনারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহরের প্রতিটি এলাকায় পার্কিং-এর জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে।

পার্কিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকতা আনতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে:

  • আধুনিক প্রযুক্তি: পার্কিং কর্মীদের হাতে বিশেষ মেশিন দেওয়া হবে, যার মাধ্যমে দ্রুত রশিদ ও ফি আদায় করা যাবে।

  • এআই চালিত নজরদারি: নজরদারির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুক্ত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। ফলে অনিয়ম ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত হবে।

  • জরিমানা সংগ্রহ: বেআইনিভাবে রাখা গাড়ির থেকে আদায় করা সমস্ত জরিমানার টাকা সরাসরি পুরসভার তহবিলে জমা পড়বে।

সরকারের এই পদক্ষেপের ফলে একদিকে যেমন বেআইনি পার্কিং ও যানজট কমবে, তেমনই পুরসভার রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *