সংগ্রহে আজও অমলিন মহানায়কের স্মৃতি
শুধু একটি-দু’টি ছবি নয়, উত্তমকুমারের অভিনীত একাধিক জনপ্রিয় ছবির এমন স্মারক সংরক্ষিত রয়েছে। ‘সপ্তপদী’, ‘সাগরিকা’, ‘হারানো সুর’, ‘শিল্পী’, ‘কত দূর’, ‘সপ্তর্ষি’, ‘চাওয়া-পাওয়া’র মতো ছবির পাশাপাশি মহানায়কের অভিনীত হিন্দি ছবির নানা পুরোনো পোস্টারও রয়েছে। প্রতিটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে একটি করে সময়ের গল্প। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, সেই সময়ের প্রচারের ধরনও ধরা পড়ে এই পুরোনো বুকলেটগুলিতে।