‘চতুর্থ সরকার’ সমবায় সমিতিকে তিন পরামর্শ, মধ্যমগ্রামে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির অনুষ্ঠানে শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

‘চতুর্থ সরকার’ সমবায় সমিতিকে তিন পরামর্শ, মধ্যমগ্রামে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির অনুষ্ঠানে শুভেন্দু

Spread the love

সোমবার উত্তর ২৪ পরগনার মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৩৫ তম প্রতিষ্ঠা দিবসে মধ্যমগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে যান তিনি। সমবায় আন্দোলন এবং এ সংক্রান্ত কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই ওই বার্তা দেন শুভেন্দু। পাশাপাশি, সমবায় সমিতিগুলি পরিচালনার খরচ কমানোর পরামর্শও দেন। তাঁর কথা মতো চললে সমিতিগুলির মুনাফা নিশ্চিত বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি ছাড়াও এ দিন হাজির ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া, সমবায় দপ্তরের রেজিস্ট্রার বৈভব চৌধুরী, ওই সমিতির সম্পাদিকা সুজাতা চক্রবর্তী–সহ বিশিষ্টরা। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক, প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত থাকলেও তিনি মঞ্চের নীচে অতিথিদের আসনে বসে ছিলেন। জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তিনি এসেছেন। বিধায়কের কথায়, ‘মহিলা পরিচালিত এই সমবায় সমিতির শ্রীবৃদ্ধি ঘটুক।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *