কল আছে, তবু ৪ মাস জল নেই! বন্ধ পাম্প হাউস, ঝুলছে গেরুয়া পতাকা
স্থানীয় গ্রামবাসী চঞ্চল সরকার বলেন, ‘ভোটের ফল বেরোনোর আগের দিন পর্যন্ত আমরা নিয়মিত জল পেয়েছি। কিন্তু তারপরে হঠাৎ করে জল বন্ধ হয়ে যায়। বাড়ির ট্যাপ থেকেও এখন আর জল পড়ছে না। বহু বাড়িতে পানীয় জলের সংযোগ রয়েছে। কল রয়েছে, অথচ জল নেই।’ আশি বছরের প্রফুল্লা সরকারের কথায়, ‘এই বয়সে অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। আগে বাড়ির কলেই জল পেতাম। এখন কখনও নলকূপ, কখনও পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। ওই জল দিয়ে রান্না, স্নান, ঘরের কাজ-সবই করতে হচ্ছে।’