আনফিট ৪ প্লেয়ারকে রেখেই আফগানদের বিরুদ্ধে ভারতের T20 দল ঘোষণা
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের T20 সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে, সহ-অধিনায়ক তিলক বর্মা। সবচেয়ে বড় চমক ১৫ বছরের বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও জশপ্রীত বুমরা। তবে বুমরা-সহ চার ক্রিকেটারের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। এ দিকে হার্দিক পান্ডিয়া সুযোগ পাননি। ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হবে সিরিজ়।