আশ্চর্য রক্ষা নেপালে, পাঁচ ফুটের গ্যাপ আর এক যাত্রীর শাড়ি ভরসা
পাহাড়ের উপরে ওঠার পরে সশস্ত্র পুলিশ বাহিনীর একটি ক্যাম্পে পৌঁছন তাঁরা। সেখানে প্রায় দেড় দিন সামান্য বিস্কুট ও জল খেয়ে বেঁচেছিলেন তীর্থযাত্রীরা। পাহাড়ে উঠেও নিস্তার নেই। কারণ, সেখান থেকে তাঁরা যাবেন কোথায়? কারণ, উদ্ধারকারী বাহিনীর চপার যেখান থেকে তাঁদের উদ্ধার করতে পারত, সেই পথ আরও অনেকটা দূরে। মাঝে তাঁরা রাস্তাও হারিয়ে ফেলেছিলেন। সেখানে এক জন নেপালি যুবক তাঁদের পথ দেখান। কাঁটাঝোপ আর পিচ্ছিল রাস্তা ধরে তাঁরা পৌঁছন চপার রেসকিউ পয়েন্টে। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করা হয়। এ ভাবে বেঁচে ফিরে নিজেদের ভাগ্য, সহযাত্রী ওই দম্পতির পাশাপাশি নেপাল সরকার, সেনা, ভারতীয় দূতাবাস এবং তামিলনাড়ু সরকারকেও ধন্যবাদ দিয়েছেন ওই বাসের যাত্রীরা। যদিও ওই দলে থাকা বাকি দু’টি বাসের ৩৬ জন যাত্রীর এখনও খোঁজ নেই।