বিশেষজ্ঞদের মতে, বাইগাছির অপরিশোধিত তেলের এপিআই গ্র্যাভিটি (জলের তুলনায় কতটা ভারী বা কতটা হালকা, তার পরিমাপ) ৪০-৪১, যা গুণমানের বিচারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উত্তোলন কেন্দ্র বম্বে হাইয়ের তেলের সঙ্গে তুলনীয়। ও পি সিনহা বলেন, ‘বছর তিনেক আগে তেল উত্তোলনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তেল শেষ হয়ে গিয়েছিল, এমনটা নয়। তার পরে গত কয়েক বছরে […]