এই সময়, বালুরঘাট: বাড়ি ছেড়ে কাজের সন্ধানে গিয়েছিলেন শিলিগুড়ি। সেই রোজগারের পথই আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার বাসিন্দা অনীক পালকে (২৯)। এসি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। চিকিৎসার বিপুল খরচ সামাল দিতে না-পেরে এ […]