রেকর্ড ধূপগুড়িতে, সাপের কামড়ে এক মাসে হাসপাতালে ভর্তি দেড়শো রোগী
ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। কেউ হাসপাতালে পৌঁছনোর আগেই, কেউ আবার চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। হাসপাতালের পরিসংখ্যান বলছে, জুলাই মাসে এমন দিনও গিয়েছে, যখন দশ থেকে বারো জন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্তকে একসঙ্গে ভর্তি করতে হয়েছে।