বেশ কিছু দিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা। সত্যিই কি বিয়ের পাঁচ মাসের মাথায় ভাঙতে চলেছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির সংসার? যদিও ইন্ডাস্ট্রির এই গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাঁরা। চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে’র দিন সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। তবে গত এপ্রিলের পর থেকে এখন রণজয় ও শ্যামৌপ্তি আলাদা থাকছেন বলেও রয়েছে গুঞ্জন। […]