বিশ্বকাপারদের বিরুদ্ধে খেলে প্রস্তুতি ভারতে আসার আগে তুরস্কে চারটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে আল আরবি স্পোর্টিং ক্লাব। সেখানে একটি দল ছিল মিশরের পিরামিডস এফসি। সেই দলেই খেলেন মিশরের হয়ে বিশ্বকাপে খেলা তারকা মোস্তাফা জ়িকো। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস ঝরে পড়ল আল আরবির কোচের গলায়। তিনি বলেন, ‘অবশ্যই পিরামিডস একটি শক্তিশালী দল। […]