মুম্বই: স্মার্টফোনের প্রচলিত নকশা থেকে একেবারে আলাদা পথে হাঁটল হোনর। চিনের বাজারে সংস্থা লঞ্চ করল নতুন হোনর রোবট ফোন (Honor Robot Phone)৷ যার সবচেয়ে বড় আকর্ষণ ফোনের উপরে থাকা ঘূর্ণনশীল রোবোটিক গিম্বল ক্যামেরা। এই ক্যামেরা শুধু ছবি ও ভিডিও তুলতে পারে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলমান ব্যক্তিকে ফ্রেমের মধ্যে রাখতেও পারে। নতুন ফোনটিতে রয়েছে […]
গুরুগাঁও: Bajaj Pulsar 125-এর নতুন প্রজন্মের মডেল নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। লঞ্চের আগে এবার সামনে এল নতুন পালসার ১২৫-এর টিএফটি ভ্যারিয়েন্ট। কয়েক দিন আগেই বাইকটির তুলনামূলক কম দামের ভ্যারিয়েন্ট ডিলারশিপে দেখা গিয়েছিল। এবার নতুন ছবিতে আরও উন্নত ফিচার-সহ বাইকটির শীর্ষ ভ্যারিয়েন্টের সম্ভাব্য চেহারা সামনে এসেছে। নতুন পালসার ১২৫-এ সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হতে […]
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের পরাজিত মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting ) ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup)… সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের পরাজিত মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting ) ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে […]
আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরের পিংলার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি। বুধবার গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবেরাতিকে গ্রেপ্তার করার পরেই থানার সামনে এসে হাজির হন বিজেপির লোকজন। সেখানে ডিম হাতে হাজির হন এক মহিলাও। সবেরাতি একাধিক দুর্নীতি করেছেন বলে তাঁকে ডিম ছোড়ার কথাও বলেন […]
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর বা… কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর বা আইএমডি। এর প্রভাবে আগামীকাল ওডিশা […]
গুরুগাঁও: ভারতের বৈদ্যুতিক স্কুটারের বাজারে আরও একটি নতুন মডেল আনতে চলেছে এথার এনার্জি। সংস্থার আসন্ন এথার কোনার্ক (Ather Konark) ইলেকট্রিক স্কুটারটি আগামী ২৯ আগস্ট, ২০২৬ লঞ্চ হতে পারে। লঞ্চের আগে নতুন স্কুটারটির বেশ কিছু ছবি প্রকাশ করেছে সংস্থা। সেই ছবিতে হিমালয়ের দুর্গম এলাকায় স্কুটারটিকে চালিয়ে পরীক্ষা করতে দেখা গিয়েছে। নতুন কোনার্ককে মূলত সাশ্রয়ী এবং পরিবারকেন্দ্রিক […]
কলকাতা: রাজ্যের সরকারি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের কাউন্সেলিং আপাতত স্থগিত করল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC। দ্বিতীয় স্টেট… কলকাতা: রাজ্যের সরকারি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের কাউন্সেলিং আপাতত স্থগিত করল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC। দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি-তে […]
অরিত্রী চন্দ, কলকাতা: ভারতের স্বাস্থ্যক্ষেত্রে গত কয়েক বছরে একদিকে যেমন গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, অন্যদিকে তেমনই সামনে এসেছে নতুন কিছু উদ্বেগ। মাতৃস্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক প্রসব, শিশুদের টিকাকরণ এবং অপুষ্টির কয়েকটি সূচকে উন্নতি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে অতিরিক্ত ওজন, স্থূলতা এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির প্রবণতা চিন্তা বাড়াচ্ছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বা এনএফএইচএস-৬-এর সাম্প্রতিক তথ্যের সঙ্গে আগের […]
গুরুগাঁও: ভারতের জনপ্রিয় ১৬০ সিসি বাইকের বাজারে হোন্ডা এসপি১৬০ (Honda SP160 ) একটি পরিচিত নাম। হোন্ডা ইউনিকর্নের তুলনায় স্পোর্টিয়ার ডিজাইন এবং এসপি১২৫-এর স্টাইলিংয়ের প্রভাব নিয়ে তৈরি এই বাইকটি ক্রেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তবে শুধু এক্স-শোরুম দাম দেখলেই বাইক কেনার মোট খরচ বোঝা যায় না। শহর বদলালে আরটিও ফি, বিমা এবং অন্যান্য চার্জের কারণে অন-রোড দামেও […]