এই সময়, জলপাইগুড়ি: ভাইস চেয়ারম্যান নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ। এই পরিস্থিতিতে নিজেই ইস্তফা দিলেন ভাইস চেয়ারম্যান তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীনেশ রাউত। এদিন তিনি জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের কাছে গিয়ে ইস্তফাপত্র দেন। এদিকে আজ, বৃহস্পতিবারই অনাস্থা নোটিসের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে তলবিসভা ডাকার সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু চেয়ারম্যান সৈকত […]