সানা: ইয়েমেন (Yemen) ও সোমালিয়ার (Somalia) উপকূলে দু’টি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করল জলদস্যুরা। ওই জাহাজে মোট ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে, প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ইয়েমেন উপকূলে কী ঘটেছিল? ২০ অগস্ট ইয়েমেনের উপকূলের কাছে গালফ অফ এডেনে এরিট্রিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ এম.টি. শিবু ওয়ান হাইজ্যাক করা হয়। জাহাজটিতে মোট ২০ জন […]