সম্প্রতি একটি অলঙ্কার প্রস্তুতকারক সংস্থার রক্ষাবন্ধনের বিজ্ঞাপনে দীপ-নেক ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ পরা নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রাখির মতো উৎসবে এমন পোশাক একেবারেই অনুপযুক্ত— এই দাবিতে শুরু হয়েছিল জোর বিতর্ক। এমনকী, সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াতও। দাদাকে রাখি বাঁধার সময় এমন পোশাক পরা কতটা যৌক্তিক, তা নিয়ে […]