রাফালের মুখোমুখি চিনা জে-১৬, কেন সতর্ক ভারত? - 24 Ghanta Bangla News
Home

রাফালের মুখোমুখি চিনা জে-১৬, কেন সতর্ক ভারত?

Spread the love

নয়াদিল্লি: ফরাসি যুদ্ধবিমান রাফালের সঙ্গে আকাশে সরাসরি টক্কর দিচ্ছে চিনা জে-১৬ ফাইটার জেট! প্রথমবারের মতো এমনই এক বিরল সামরিক মহড়ার সাক্ষী থাকল বিশ্ব। ইজিপ্ট বা…

নয়াদিল্লি: ফরাসি যুদ্ধবিমান রাফালের সঙ্গে আকাশে সরাসরি টক্কর দিচ্ছে চিনা জে-১৬ ফাইটার জেট! প্রথমবারের মতো এমনই এক বিরল সামরিক মহড়ার সাক্ষী থাকল বিশ্ব। ইজিপ্ট বা মিশরের আকাশে ‘ইগলস অফ সিভিলাইজেশন’ (Eagles of Civilisation) শীর্ষক এই সামরিক অনুশীলনে চিনা বায়ুসেনাকে পশ্চিমা যুদ্ধবিমানের বিরুদ্ধে নিজেদের শক্তি পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। আর এই পুরো মহড়ার দিকেই তীক্ষ্ণ নজর রাখছে ভারত। গত বছর ‘অপারেশন সিন্দুর’-এ (Operation Sindoor) ভারতীয় বায়ুসেনার রাফালের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের চিনা জে-১০ (J-10) যুদ্ধবিমান। সেই আবহে জে-১৬-এর এই মহড়া নয়াদিল্লির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চিন-মিশরের এই যৌথ সামরিক মহড়া গত ২২ অগস্ট শুরু হয়েছে। সেখানেই প্রথমবারের জন্য মিশরের রাফালের সঙ্গে সরাসরি আকাশযুদ্ধে (Dogfight) অংশ নেয় চিনা জে-১৬। চিনের এই শক্তিশালী যুদ্ধবিমানটি ‘হিডেন ড্রাগন’ (Hidden Dragon) নামেও পরিচিত। এটি জে-১০-এর থেকেও অনেক বেশি আধুনিক, ভারী এবং ধ্বংসাত্মক একটি টুইন-ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট, যা দূরপাল্লার মিশনে অত্যন্ত কার্যকর। রাফাল এবং জে-১৬, দুটিই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান। দুটিতেই রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স, উন্নত রাডার এবং শক্তিশালী বৈদ্যুতিন যুদ্ধ-ব্যবস্থা (Electronic warfare system)। চিনা বিশেষজ্ঞদের একাংশের দাবি, ফরাসি যুদ্ধবিমানের তুলনায় জে-১৬-এর সার্বিক যুদ্ধক্ষমতা অনেক বেশি। তবে উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত রাফাল যুদ্ধবিমানগুলিতে ভারতের নিজস্ব কিছু অত্যাধুনিক প্রযুক্তিগত আপগ্রেড রয়েছে, যা মিশরের রাফালের থেকে অনেকটাই আলাদা।

কেন সতর্ক ভারত?

ভারতের কাছে এই চিন-মিশর মহড়া শুধু একটি রুটিন অনুশীলন নয়। গত বছর ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতীয় রাফালের কাছে ব্যাপক মার খেয়েছিল পাকিস্তানের ব্যবহৃত চিনা জে-১০ যুদ্ধবিমান। সংঘাত চলাকালীন বেজিংয়ের তরফে পাকিস্তানকে প্রযুক্তিগত ও রিয়েল-টাইম ইন্টেলিজেন্স সাহায্য করা হলেও, লাভ হয়নি। ভারতীয় বায়ুসেনার হামলায় পাকিস্তানের ১২টিরও বেশি বিমান এবং ১১টি বায়ুসেনা ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই নিজেদের সামরিক শক্তি বাড়াতে চিনের কাছ থেকে জে-১৬ যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতও ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা করছে।

এই পরিস্থিতিতে মিশরের আকাশে ফরাসি রাফালের বিরুদ্ধে চিনা জে-১৬ ঠিক কতটা কার্যকারিতা দেখাতে পারছে, তার চুলচেরা বিশ্লেষণ করছে ভারতীয় বায়ুসেনা। যদি আগামী দিনে পাকিস্তান তাদের বাহিনীতে জে-১৬ অন্তর্ভুক্ত করে, তবে তার শক্তি ও দুর্বলতাগুলি ঠিক কী কী, এই মহড়া থেকেই তার আগাম কৌশলগত রসদ সংগ্রহ করছে নয়াদিল্লি।

সামরিক সমীকরণে নয়া মোড়

বিশেষজ্ঞদের মতে, এই মহড়া চিনের একটি বৃহত্তর কৌশলের অংশ। যে দেশগুলি পশ্চিমা সামরিক সরঞ্জাম ব্যবহার করে, ধীরে ধীরে তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাড়াচ্ছে বেজিং। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গেও এমনই এক মহড়ায় অংশ নিয়েছিল চিন, যেখানে থাই বায়ুসেনার মার্কিন এফ-১৬ (F-16) এবং সুইডিশ গ্রিপেন (Saab Gripen) যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছিল। মিশরের হাতে মার্কিন এফ-১৬, চিনুক এবং অ্যাপাচে হেলিকপ্টার থাকলেও, মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তা এই মহড়ায় ব্যবহার করা হয়নি।

তবে ফরাসি রাফালের মুখোমুখি চিনা জে-১৬-এর এই লড়াই আগামী দিনে দক্ষিণ এশিয়ার আকাশসীমায়, বিশেষত ভারত-পাকিস্তান সামরিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

যুদ্ধ লাগাতে বারামুলায় জমানো হচ্ছিল অস্ত্র! সেনাবাহিনীর তৎপরতায় নাশকতার ছক পন্ড

দীর্ঘ ৭ বছর পর রাজধানীতে BRICS সম্মেলনে যোগ দিতে আসছেন চিনা রাষ্ট্রপতি জিনপিং

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *