Credit Score: সময়মতো EMI দিলেও কমছে ক্রেডিট স্কোর? লোনের সময় এই ভুলগুলো করছেন না তো? | Why Does Your Credit Score Drop Even After Timely EMI Payments, These Mistakes Could Be the Reason - 24 Ghanta Bangla News
Home

Credit Score: সময়মতো EMI দিলেও কমছে ক্রেডিট স্কোর? লোনের সময় এই ভুলগুলো করছেন না তো? | Why Does Your Credit Score Drop Even After Timely EMI Payments, These Mistakes Could Be the Reason

Spread the love

কলকাতা : আমরা অনেকেই বিভিন্ন খাতে ঋণ নিই, সময় মতো তা পরিশোধও করি। ইএমআই-এর সুবিধে THAKAR ফলে মাসের একটি নির্দিষ্ট দিনে ব্যাংক থেকে কেটে যায় টাকা, তবুও, হঠাৎ করে ক্রেডিট স্কোর কমে যায়? এমন সমস্যা অনেকেরই। এর ফলে প্রভাব পরে সিভিল স্কোরে, যার ফলে ভবিষ্যতে ঋণ পেতে সমস্যা দেখা যায়। এমনকি বেশি সুদের হারও দিতে হতে পারে ক্রেতাকে। জেনে নিন, কোন ভুলের কারণে আপনার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে।

ক্রেডিট কার্ডে অতিরিক্ত খরচ –
ধরে নেওয়া যাক, আপনার ক্রেডিট কার্ডের লিমিট সর্বোচ্চ ১ লক্ষ টাকা। তার অর্থ এই নয় যে প্রতি মাসেই ৮০-৯০ হাজার টাকা খরচ করতে হবে। এর ফলে আপনাকে লোন দেওয়ার সময় লোন দাতা দেখতে পাবেন যে আপনি ক্রেডিটের উপর কতটা নির্ভরশীল।

বারবার লোনের জন্য আবেদন –
একসঙ্গে একাধিক ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণের আবেদন করাও ক্রেডিট স্কোরের জন্য ক্ষতিকর। এক সময় যেকোনও একটি প্রতিষ্ঠানে আবেদন করাই সমীচীন। প্রতিটি ঋণের আবেদন করার ফলে ঋণদাতা যদি আপনার ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করে, তাহলে সেখানে Hard Inquiry তৈরি হতে পারে। একসঙ্গে একাধিক Hard Inquiry থাকলে ঋণদাতাদের কাছে মনে হতে পারে, আপনি দ্রুত লোন চেষ্টা করছেন।

পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া –
অনেকেই দীর্ঘদিন ব্যবহার না করা পুরোনো ক্রেডিট কার্ড বন্ধ করে দেন। পুরোনো ক্রেডিট অ্যাকাউন্ট আপনার দীর্ঘ ক্রেডিট হিস্ট্রি বানাতে সাহায্য করে। সেটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে মোট credit history কমে যেতে পারে ও credit utilisation ratio বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে শুধু ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কার্ড চালু রাখাও বাধ্যতামূলক নয়।

ক্রেডিট রিপোর্টে ভুল তথ্য –
কখনোও আপনার কোনও ভুল না থাকলেও ক্রেডিট স্কোর কমে যেতে পারে। এর প্রধান কারণ হতে পারে রিপোর্টে থাকা ভুল তথ্য। এর ফলে অন্য কারও লোন ভুল করে আপনার নামে যুক্ত হয়ে যায়। আবার বহুদিন আগে বন্ধ করা কোনও লোন আচমকা অ্যাক্টিভ হয়ে যায়। ভুল outstanding balance/payment status আপনার প্রোফাইলে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত নিজের সিবিল স্কোর ও ক্রেডিট স্কোর পরীক্ষা করা উচিত। কোনও ভুল নজরে এলে সংশ্লিষ্ট credit bureau ও লোন কোম্পানির dispute জানানো জরুরি।

সময় মতো EMI ও Credit Card বিল পরিশোধ করা খুব গুরুত্বপূর্ণ হলেও এটিই ক্রেডিট স্কোরের একমাত্র প্রধান নির্ধারক নয়। আপনার মোট ঋণের অঙ্ক, নতুন ঋণের আবেদন, ক্রেডিট ইতিহাস ও রিপোর্ট – সবকিছুর প্রভাব আপনার ক্রেডিট স্কোরে পড়ে। তাই ভাল ক্রেডিট স্কোর ধরে রাখতে সময়মতো বিল মেটান, ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় একাধিক লোনের আবেদন করবেন না ও নিয়মিত নিজের ক্রেডিট স্কোর ও সিবিল স্কোর যাচাই করুন। যদিও মনে রাখা দরকার, ৭৫০ এর বেশি ক্রেডিট স্কোর সাধারণত ভাল বলে বিবেচিত হলেও সব সময় লোন অ্যাপ্রুভ করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *