ব্রুনোর হ্যাটট্রিক, পাঁচ গোলে ঝলমলে ম্যানচেস্টার ইউনাইটেড - 24 Ghanta Bangla News
Home

ব্রুনোর হ্যাটট্রিক, পাঁচ গোলে ঝলমলে ম্যানচেস্টার ইউনাইটেড

Spread the love

এই সময়: প্রিমিয়ার লিগে রবিবার রাতের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৫-২ হারাল ইপসুইচ টাউনকে। শুরুতে একটা গোল খেলেও দারুণ কামব্যাক করে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেস হ্যাটট্রিক করেন। একটি গোল করেন ব্রায়ান এমবেউমো। একটি গোল জেকব গ্রিভসের আত্মঘাতী।

সই করানোর পরের দিনই এমিলিয়ানো মার্তিনেসকে মাঠে নামিয়ে দিল চেলসি। তবে গোলকিপার হিসেবে খুব ভালো শুরু হলো না তাঁর। টিম জিতলেও তিন গোল হজম করলেন দিবু। এ দিন প্রিমিয়ার লিগে চেলসির ম্যাচ ছিল ব্রাইটনের বিরুদ্ধে। ৩২ মিনিটের মধ্যে ৩–০ এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু তার পরেও ৩–২ করে ফেলে ব্রাইটন। ৭৪ মিনিটে আরও একবার এগিয়ে যায় চেলসি। ইনজুরি টাইমে ৪–৩ করেন ব্রাইটনের পাস্কাল গ্রস।

খাবি আলন্সো চেলসিকে খেলাচ্ছেন ৩–৪–২–১ ফর্মেশনে। সামনে একমাত্র স্ট্রাইকার জোয়াও পেদ্রো। এ দিন চার মিনিটে চেলসির প্রথম গোল করেন রোমিও লাভিয়া। ১৪ মিনিটে দ্বিতীয় গোল পেদ্রো নেতোর। ৩–০ জোয়াও পেদ্রোর গোলে। ৭৪ মিনিটে টিমের চার নম্বর গোল করেন কোল পামার। চেলসির জন্য চিন্তার, গোটা ম্যাচে মাত্র ২৫ শতাংশ বল পজ়েশন ছিল তাদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *