ব্যাঙ্ক, হাসপাতাল, নাইটক্লাবেও বিয়ের রেজিস্ট্রেশন, অভিনব ভাবনা চিনে
মেট্রো স্টেশন ও নাইটক্লাবেও বিয়ে
চিনে বিয়ের নিবন্ধন প্রক্রিয়া ব্যবস্থায় বড় পরিবর্তন আসে গত বছরের মে মাসে। নতুন নিয়মে দম্পতিরা নিজেদের হুকৌ (hukou) বা পারিবারিক নিবন্ধনের এলাকার বাইরে গিয়েও বিয়ে রেজিস্ট্রেশন করতে পারছেন। একই সঙ্গে রেজিস্ট্রেশনের সময় হুকৌ বই সঙ্গে রাখার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়।
এরপর সরকারি কার্যালয়ের বাইরেও বিভিন্ন স্থানে নিবন্ধন কেন্দ্র চালুর উদ্যোগ শুরু হয়। পর্যটনকেন্দ্র, পার্ক, মন্দির ও মেট্রো স্টেশনেও বিয়ের নিবন্ধনের ব্যবস্থা করা হয়। সাংহাইয়ের একটি নাইটক্লাবও স্থানীয় প্রশাসনের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিয়ের শংসাপত্র প্রদানের পরিষেবা চালু করেছে। সেখানে রাখা হয়েছে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসার-ও।
বেজিংও নানজিংয়ের কয়েকটি শতাব্দীপ্রাচীন মন্দিরে ঐতিহ্যবাহী পোশাকে বিয়ের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হচ্ছে। আনহুই প্রদেশের হেফেইয়ে একটি মেট্রো স্টেশনেও চালু হয়েছে এই পরিষেবা।