বেডরুম সব সময় অগোছালো লাগে? এই ৩ অভ্যাসেই বদলে যাবে ঘরের চেহারা
ঘর পরিষ্কার করা যেন ঝক্কি কাজ। যতই গুছিয়ে রাখুন, সেই অগোছালো হয়ে যায়। ছুটির দিন ছাড়া ঘর গোছানোর সময়ও মেলে না। আবার ঘর গুছিয়ে না রাখলে তা দেখতেও ভালো লাগে না। তাই রোজের অভ্যাসে বদলে আনুন। দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসেই আপনার ঘর পরিপাটি দেখাবে। এতে আর আলাদা করে ঘর গোছানোর দরকারও পড়বে না।
রোজের কোন কোন অভ্যাসে ঘর গোছানোই থাকবে?
জামাকাপড় গুছিয়ে রাখুন
সোফা বা চেয়ারে জামাকাপড়ের স্তূপ বানিয়ে রাখবেন না। এতে ঘর বিশ্রী দেখায়। অভ্যাসে বদল আনা দরকার। কাচা বা পরিষ্কার জামাকাপড় ভাঁজ করে আলমারিতে তুলে রাখুন। আর নোংরা জামাকাপড়ের জন্য একটি বালতি বা বাস্কেট তৈরি করুন। তার মধ্যেই সমস্ত অপরিষ্কার জামাকাপড় রাখবেন। এতে সব পোশাক একসঙ্গে কাচতেও সুবিধা হবে। আর বাইরে থেকে ফিরে জামাকাপড় এক জায়গায় জড়ো করে রাখবেন না। আলনাতে ঝুলিয়ে দিন বা দড়িতে খোলা হাওয়ায় মেলে দিন।
ঘুম থেকে উঠে এই কাজ করুন
বিছানা থেকে নাম মাত্র তা গুছিয়ে ফেলুন। বিছানা গোছানো থাকলে ঘরও সুন্দর দেখায়। তাই ঘুম থেকে ওঠার পরে বিছানা পরিষ্কার করুন। টান টান করে চাদর পেতে নিন, ঝাঁটা দিয়ে ঝেড়ে দিন। রোজের এই ১০ মিনিটের অভ্যাসেই আপনার ঘরকে পরিপাটি দেখাবে।
জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না
ড্রেসিং টেবিলে এক গাদা জিনিস ছড়ানো। পড়ার টেবিলে বইপত্র ছড়িয়ে রাখা। ছোট্ট আলমারির মাথাতেও ছোট ছোট জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা। এতে ঘর অগোছালো দেখায় এবং প্রয়োজনের সময়ে কোনও জিনিস খুঁজে পাওয়া যায় না। তাই ছোট ছোট বাক্স তৈরি করুন। শৌখিন কৌটোও ব্যবহার করতে পারেন। তার মধ্যে সমস্ত জিনিস রাখুন। যখন যেটা প্রয়োজন হবে সেখান থেকে নিন এবং কাজ শেষে আবার সেখানেই রেখে দিন।
FAQ
1. রোজ ঘর গোছানোর সহজ উপায় কী?
প্রতিদিন জামাকাপড়, বিছানা ও ছোটখাটো জিনিস নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করুন।
2. ঘর অগোছালো দেখানোর প্রধান কারণ কী?
জামাকাপড়, বইপত্র ও প্রয়োজনীয় জিনিস ছড়িয়ে-ছিটিয়ে থাকলে ঘর অগোছালো দেখায়।
3. নোংরা জামাকাপড় কোথায় রাখবেন?
একটি নির্দিষ্ট বাস্কেট বা বালতিতে নোংরা জামাকাপড় রাখুন।
4. সকালে বিছানা গুছিয়ে রাখা কেন জরুরি?
বিছানা পরিপাটি থাকলে পুরো ঘরটিও অনেক বেশি গোছানো ও সুন্দর দেখায়।
5. ছোটখাটো জিনিস কীভাবে গুছিয়ে রাখবেন?
ছোট বাক্স, কৌটো বা অর্গানাইজার ব্যবহার করে প্রতিটি জিনিস নির্দিষ্ট জায়গায় রাখুন।