পুজোর আগেই টাকি রোড সংস্কারের শুরু, উদ্যোগ পূর্ত দপ্তরের
এই সময়, বারাসত: আন্তর্জাতিক বাণিজ্যের কথা মাথায় রেখে টাকি রোডকে আরও শক্তিশালী করতে ৪০ কোটি টাকা খরচ করার উদ্যোগ নিয়েছে রাজ্যের পূর্ত দপ্তর। শাসনের গোলাবাড়ি থেকে বেড়াচাঁপা পর্যন্ত টাকি রোডের ২০ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ দ্রুত শুরু হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে।