দেওয়াল লিখন মোছা শুরু যাদবপুর ক্যাম্পাসে, ‘আরও অনেক কিছু হবে’, হুঁশিয়ারি শুভেন্দুর
উচ্চশিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে ক্যাম্পাসের ভিতরে কোনও ধরনের বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে উচ্চশিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কর্তৃপক্ষ যদি নিজেদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন এবং অশান্তি অব্যাহত থাকে, তা হলে রাজ্য সরকার বাধ্য হয়ে নিজের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ জগন্নাথের কথায়, ‘যাদবপুর দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উৎকর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ছাত্র বা শিক্ষকদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জেরে দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ কোনও ভাবেই নষ্ট করা যাবে না।’