চোট কাটিয়ে ফের শুটিংয়ে সামান্থা
চোটের কারণে শুটিং থেকে বিরতি নেওয়ার পর বেশিরভাগ সময় বাড়িতেই কাটিয়েছেন অভিনেত্রী। সাধারণত যাঁর দিন কাটে শুটিং, জিম, ভ্রমণ এবং নানা পেশাগত ব্যস্ততার মধ্যে, সেই রশ্মিকার রুটিন আচমকাই অনেকটা ধীর হয়ে গিয়েছিল। সেই সময়ের বেশ কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কখনও পুজো করতে দেখা গিয়েছে তাঁকে, কখনও পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটিয়েছেন। আবার কখনও ছবি সাজানোর পাজল নিয়ে ব্যস্ত থেকেছেন। বাড়ির বাগানে বসে নিরিবিলি সময় কাটানোর ছবিও রয়েছে তাঁর পোস্টে।