এই হোটেল কোম্পানির শেয়ারে ‘Buy’ রেটিং জেফেরিজ়ের, ২২% বৃদ্ধির সম্ভাবনা - 24 Ghanta Bangla News
Home

এই হোটেল কোম্পানির শেয়ারে ‘Buy’ রেটিং জেফেরিজ়ের, ২২% বৃদ্ধির সম্ভাবনা

Spread the love

হোটেল ব্যবসার শেয়ারে লগ্নির কথা ভাবছেন? এই ক্ষেত্রে জেফেরিজ়ের নজরে এসেছে লীলা হোটেলস। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থাটি লীলা হোটেলসের শেয়ারে ‘Buy’ রেটিং দিয়েছে। শেয়ারের দাম আগামী দিনে ৬৭৫ টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করছে তারা। অর্থাৎ ৫৫৪.১০ টাকার রেফারেন্স প্রাইস থেকে প্রায় ২২ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছে জেফেরিজ়।

জেফেরিজ়ের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই লীলা হোটলসের শেয়ারে কিনতে লগ্নিকারীদের মধ্যে বেড়েছে। ৩১ অগস্ট সকালে লীলা হোটেলসের শেয়ার প্রায় ২.৭২ শতাংশ বেড়ে ৫৭০.৩৫ টাকা পর্যন্ত উঠেছিল। আগের দিনের ক্লোজ়িং প্রাইস ছিল ৫৫৫.২৫ টাকা।

জেফেরিজ়ের মতে, ভারতে luxury hotel-এর জোগান এখনও সীমিত। অন্য দিকে premium ও luxury travel-এর চাহিদা বাড়ছে। ফলে হোটেলগুলির ঘরভাড়া এবং প্রতি উপলব্ধ ঘর থেকে আয়, অর্থাৎ RevPAR, বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এই সংস্থার ভবিষ্যৎ ব্যবসা নিয়েও আশাবাদী জেফেরিজ়। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষ থেকে ২০২৯ অর্থবর্ষের মধ্যে লীলা হোটেলসের আয় ২০ শতাংশ হারে বাড়তে পারে। ১,৫২৭ কোটি টাকা থেকে আয় বেড়ে ২,৬৫১ কোটি টাকায় পৌঁছতে পারে। একই সময়ে EBITDA ৭৪৩ কোটি থেকে ১,২৫৩ কোটি টাকা এবং adjusted profit ৪০৮ কোটি থেকে ৭০৩ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হয়েছে।

নতুন হোটেল তৈরির পরিকল্পনাও রয়েছে সংস্থার। আগামী দিনে ১০টি হোটেল এবং ১,০৯৫টি ঘর যোগ হতে পারে। এর মধ্যে আটটি হোটেল leisure destination-এ হবে। আগ্রা, রণথম্ভোর, শ্রীনগর, জয়সলমের ও অযোধ্যার মতো জায়গায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মুম্বইয়ের BKC-তে ২৫০ ঘরের Leela Palace এবং দুবাইয়ে সংস্থার প্রথম আন্তর্জাতিক হোটেলও এই পরিকল্পনার অংশ।

(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *