মোহনবাগান এখন অতীত, বসুন্ধরায় ফিরছেন রবিনহো - 24 Ghanta Bangla News
Home

মোহনবাগান এখন অতীত, বসুন্ধরায় ফিরছেন রবিনহো

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনের প্রথম থেকেই রবসন রবিনহোকে (Robson Robinho) নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। একটা সময় তাঁকে নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনের প্রথম থেকেই রবসন রবিনহোকে (Robson Robinho) নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। একটা সময় তাঁকে নেওয়ার জন্য এগিয়ে গিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সময়ের সাথেই কথাবার্তা এগোতে শুরু করেছিল অনেকটাই। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তাকে দলে টেনে চমক দিয়েছিল কলকাতা ময়দানের আরেক প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ পর্যন্ত বড় অঙ্কের চুক্তিতে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে টেনে চমকে দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।

তার উপস্থিতি দলের আপফ্রন্টকে কতটা শক্তিশালী করতে পারে সেটা ভালো মতোই জানতেন সকলে। কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেননি রবসন। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় এবারের এই সিজনে তাকে দলে রাখা হবে কিনা সেই নিয়ে ব্যাপক জল্পনা ছিল সকলের মধ্যেই। ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছিল যে এই নয়া সিজনে তার সঙ্গে চুক্তি ছিন্ন করতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেটাই হল এবার। বিশেষ সূত্র মারফত খবর, এবার নিজের প্রাক্তন ফুটবল ক্লাব তথা বসুন্ধরা কিংসে ফিরতে চলেছেন এই ব্রাজিলিয়ান।

পূর্বে ব্রাজিলের শক্তিশালী ফুটবল ক্লাব তথা ফ্লুমিনেন্স থেকে খেলতে এসেছিলেন বাংলাদেশের বসুন্ধরা কিংসে। খেলে ছিলেন এক নাগাড়ে টানা চারটি মরসুম। সর্বোচ্চ গোলদাতা থাকার পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও সেখানকার ফেডারেশন কাপ ও জিতেছিলেন তিনি। পরবর্তীতে ব্রাজিলে ফিরে যোগ দিয়েছিলেন আগুয়া সান্তায়। সেখান থেকেই সকলকে চমকে দুই সিজনের চুক্তিতে তাকে এনেছিল মোহনবাগান। কিন্তু চোট সমস্যা কাটিয়ে উঠে নিজেকে প্রমাণ করার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেননি।

যারফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় জানাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। খুব শীঘ্রই হয়তো তাকে রিলিজ করার কথা জানাতে পারে মেরিনার্সরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *