‘স্কটিশ বন্ধুর কাছে শুনেছি মোহনবাগানের কথা’, সোমবার শহরে পা রাখার আগেই বার্তা এরউইনের - 24 Ghanta Bangla News
Home

‘স্কটিশ বন্ধুর কাছে শুনেছি মোহনবাগানের কথা’, সোমবার শহরে পা রাখার আগেই বার্তা এরউইনের

Spread the love

সোমবার রাতেই কলকাতায়, মঙ্গলবার থেকে অনুশীলন

সোমবার রাতেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা এরউইনের। পরের দিনই অনুশীলনে নামবেন। নতুন সতীর্থদের সঙ্গে পরিচয়, কোচ পানাগিয়োটিস দিমপেরিসের (Panagiotis Dimperis) পরিকল্পনা বোঝা এবং দলের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ তাই দ্রুত শুরু হয়ে যাবে। এরউইনকে বেছে নেওয়ার অন্যতম কারণ তাঁর অভিজ্ঞতা। বক্সের মধ্যে তাঁর উপস্থিতি যেমন দলের আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে, তেমনই লম্বা চেহারার কারণে বিপক্ষের রক্ষণে বাড়তি চাপ তৈরি করার ক্ষমতাও রয়েছে।

স্কটল্যান্ড থেকে এশিয়া, অভিজ্ঞতার ঝুলি বেশ ভরা

এরউইনের ফুটবলজীবন বেশ বৈচিত্র্যময়। স্কটল্যান্ডের যুব জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে মাদারওয়েল, আরব্রোথ, কিলমারনক, রস কাউন্টি এবং সেন্ট মিরেনের মতো স্কটিশ ক্লাবে খেলেছেন। ইংল্যান্ডেও খেলেছেন এরউইন। লিডস ইউনাইটেড, বুরি এবং ওল্ডহ্যাম অ্যাথলেটিকের জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরে ইউরোপের বাইরেও পাড়ি দেন। ইরানের ট্র্যাক্টর, ফিনল্যান্ডের হাকা, লেবাননের আহেদ এবং জর্ডনের আল ফয়সলির হয়ে খেলেছেন।

গত মরশুমে আল ফয়সলির হয়ে পাঁচটি গোল করেছিলেন এরউইন। সেই দলেরই সতীর্থ ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হিজাজি মাহের (Hijazi Maher)। ফলে কলকাতায় আসার আগেই শহরের ফুটবল নিয়ে কিছুটা ধারণা তৈরি হয়েছিল তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *