বৈঠক সফল! মোদী সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি মোদী সরকারের
তাশখন্দ: মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানের সঙ্গে ভারতের (Uranium Deal)কৌশলগত সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাশখন্দ সফরে উজবেক প্রেসিডেন্ট শভকত মির্জিওয়েভের…
তাশখন্দ: মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানের সঙ্গে ভারতের (Uranium Deal)কৌশলগত সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাশখন্দ সফরে উজবেক প্রেসিডেন্ট শভকত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশ দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহের একটি ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত জানিয়েছে। একই সঙ্গে ভারত-উজবেকিস্তান সম্পর্ককে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা করা হয়েছে।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত ভারতের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। (Uranium Deal)দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পারমাণবিক জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহের ব্যবস্থা ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী মোদী বৈঠকের পর জানান, দুই দেশ ইউরেনিয়াম সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
আরও দেখুনঃ গত দুই মাসে ১০ লক্ষ ব্যারেল গ্যাসোলিন রফতানি করে রাশিয়ার পশে ভারত
বেঙ্গালুরু আল-হিন্দ ISIS ষড়যন্ত্র মামলায় ফসিউর রহমানকে ৭ বছরের কারাদন্ড
শুধু পারমাণবিক জ্বালানিই নয়, দুই দেশের সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে (Uranium Deal)। ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং উজবেকিস্তানের ‘Uzbekistan-2030’ উন্নয়ন ভাবনার মধ্যে কোথায় যৌথভাবে কাজ করা যায়, তা নিয়েও দুই নেতা মত বিনিময় করেছেন।
অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন গতি আনার চেষ্টা হয়েছে। দুই দেশ যৌথভাবে একটি ব্যবসায়িক সম্মেলন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো, যৌথ উদ্যোগ তৈরি এবং দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ, কূটনৈতিক সম্পর্ককে শুধু রাষ্ট্রীয় স্তরে সীমাবদ্ধ না রেখে শিল্প ও ব্যবসার মাটিতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এই সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক হল তিনটি ‘সিস্টার-সিটি’ এবং ‘সিস্টার-স্টেট’ অংশীদারিত্বের উদ্যোগ। (Uranium Deal)এই ধরনের চুক্তির মাধ্যমে দুই দেশের বিভিন্ন শহর ও অঞ্চলের মধ্যে সরাসরি সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, নগর পরিকল্পনা এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রী মোদীও এই অংশীদারিত্বকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
নগর উন্নয়নের ক্ষেত্রেও উঠে এসেছে একটি আকর্ষণীয় প্রসঙ্গ। উজবেকিস্তান বর্তমানে ‘নিউ তাশখন্দ’ নামে একটি বৃহৎ নতুন শহর গড়ে তুলছে। অন্যদিকে গুজরাটে ভারতের অন্যতম আধুনিক নগর ও আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে GIFT City। দুই দেশের আলোচনায় এই দুই প্রকল্পের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী উজবেকিস্তানের প্রতিনিধিদের GIFT City-র পরিকল্পনা, প্রযুক্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।