মাসের শুরুতেই শুক্রের গোচর, সদা সিঙ্গল খুঁজে পাবে সঙ্গী, প্রেমের বান আসবে ৪ রাশির জীবনে - 24 Ghanta Bangla News
Home

মাসের শুরুতেই শুক্রের গোচর, সদা সিঙ্গল খুঁজে পাবে সঙ্গী, প্রেমের বান আসবে ৪ রাশির জীবনে

Spread the love

আগামী ২ সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। প্রেম, সম্পর্ক, সৌন্দর্য ও দাম্পত্য জীবনের কারক গ্রহ শুক্র নিজের রাশিতে প্রবেশ করায় এই গোচরকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, এর প্রভাবে কয়েকটি রাশির প্রেমজীবনে চলতে থাকা দূরত্ব কমতে পারে। পুরোনো সম্পর্কে ফের টানা ফিরতে পারে। কথাবার্তা শুরু হতে পারে প্রাক্তনের সঙ্গে। এমনকী দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতাও বাড়তে পারে। দীর্ঘদিন সিঙ্গল থাকা কারও জীবনে বিশেষ কোনও মানুষের আগমন ঘটতে পারে। কারও ক্ষেত্রে আবার পুরোনো প্রেমও ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। কাদের প্রেম জীবনের মোড় ঘুরবে?

মিথুন রাশি

মিথুন রাশি
মিথুন রাশি

মিথুন রাশির পঞ্চম ঘরে শুক্রের গোচর হবে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবকে প্রেম, রোম্যান্স, আকর্ষণ এবং আবেগের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। তাই এই গোচর মিথুন রাশির প্রেমজীবনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। সম্পর্কে চলতে থাকা ঝামেলা ও ভুল বোঝাবুঝি কমতে পারে। প্রাক্তনের সঙ্গে ফের যোগাযোগ তৈরি হতে পারে। এমনকী দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা কারও সঙ্গে আবার কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে প্রেমের সম্পর্কে নতুন করে আনন্দ ও উষ্ণতা ফিরতে পারে।

মেষ রাশি

মেষ রাশি
মেষ রাশি

মেষ রাশির সপ্তম ঘরে শুক্রের প্রভাব পড়বে। সপ্তম ভাব মূলত বিয়ে ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে চলতে থাকা মনোমালিন্য অনেকটাই কমতে পারে। আলোচনার মাধ্যমে পুরোনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ আসবে। যে সম্পর্কগুলিতে সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছিল, সেখানেও ফের যোগাযোগ শুরু হতে পারে। এমনকী পুরোনো কোনও ক্রাশের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা ইতিবাচক অভিজ্ঞতা হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি
তুলা রাশি

শুক্র নিজের রাশি তুলাতেই প্রবেশ করবে। তাই তুলা রাশির জাতকদের জন্য এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে ব্যক্তিত্বে আকর্ষণ বাড়তে পারে এবং অন্যদের উপর প্রভাবও বৃদ্ধি পেতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোনও পুরোনো কারও সঙ্গেও নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে। বিবাহিতদের জন্যও সময়টি অনুকূল হবে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া ও পারস্পরিক সমন্বয় আরও ভালো হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি
ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর পুরোনো পরিচিত বা বন্ধুর সঙ্গে ফের ঘনিষ্ঠতা তৈরির ইঙ্গিত দিচ্ছে। প্রেমজীবনে দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধু বা পরিচিতদের মাধ্যমেও বিশেষ কোনও মানুষের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিচয় পরবর্তীতে প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *