জন্মদাতা বাবার নাম ‘মাস্ট’ নয়, কোর্টের সায় সৎ বাবার নামেও: হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

জন্মদাতা বাবার নাম ‘মাস্ট’ নয়, কোর্টের সায় সৎ বাবার নামেও: হাইকোর্ট

Spread the love

এই সময়: সময়ের সঙ্গে বদলেছে সমাজ। তাই সন্তানের জন্মের শংসাপত্রে জন্মদাতা বাবার নাম থাকতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বিশেষ পরিস্থিতিতে সন্তানের ‘সৎ বাবা’র নামও জন্মের নথিতে যুক্ত করা যেতে পারে। এক মামলায় এমনই নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের বক্তব্য, এই নামের বদল হতে হবে শিশুর ‘সর্বোত্তম স্বার্থ’-এর কথা মাথায় রেখে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজের পরিচয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে ওই সন্তানের। গত সপ্তাহে বিচারপতি রাজা বসু চৌধুরীর এই নির্দেশের ফলে এক নাবালকের জন্মের শংসাপত্রে তার সৎ বাবার নাম যুক্ত করার পথ খুলেছে। একই সঙ্গে বদলাবে শিশুটির পদবিও। আদালতের আরও নির্দেশ, জন্মের পুরোনো শংসাপত্রের নম্বর ও ইস্যুর তারিখ-সহ প্রয়োজনীয় তথ্য নতুন নথিতে উল্লেখ করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *