সিপিএম-র পার্টি অফিসে রক্ত দিয়ে মাংস-ভাত খেলেন TMC নেতারা, কেন? | TMC Leaders Join CPI(M) Blood Donation Camp, Donate Blood at Left Party Office in Ghoghat
লাল পার্টি অফিসে ঘাসফুল নেতা! সিপিআইএমের রক্তদান শিবিরে চুপিচুপি রক্ত দিয়ে আসলেন তৃণমূলের মাতব্বররা। ঝাঁঝালো স্লোগান, মিছিলের হাঁকডাক আর ভোটের লড়াইয়ের সেই চিরপরিচিত বৈরিতা—সব যেন এক মুহূর্তে উবে গেল পার্টি অফিসের সিঁড়ি টপকাতেই! এই ছবি ধরা পড়ল হুগলির গোঘাটে।
বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই এলাকায় তৃণমূল নেতাদের টিকির দেখা মিলছিল না। কর্মীদের বক্তব্য, “দাদারা নাকি খুব ব্যস্ত!” কিন্তু সেই ‘ব্যস্ত’ দাদারা হঠাৎ দেখা দিলেন কোথায়? সিপিআইএমের আঞ্চলিক পার্টি অফিসের দোতলায়। কৃষক সভার রক্তদান শিবিরে! তাও আবার শুধুই অতিথি হয়ে দেখতে যাননি, সোজা বেডে শুয়ে হাত বাড়িয়ে রক্তও দিয়ে আসলেন! রক্তদান শেষে কব্জি ডুবিয়ে সিপিআইএম পার্টি অফিসের সামনে মাংস ভাতও খেলেন তৃণমূল নেতারা।