ভাঙা বাড়ি, ভেসে যাচ্ছে দেহ, উদ্ধারকারী পাইলটের ভিডিয়োয় নেপালের বন্যার হাড়হিম করা ছবি - 24 Ghanta Bangla News
Home

ভাঙা বাড়ি, ভেসে যাচ্ছে দেহ, উদ্ধারকারী পাইলটের ভিডিয়োয় নেপালের বন্যার হাড়হিম করা ছবি

Spread the love

The Kathmandu Post-এর শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ত্রিমুরের দিকে উদ্ধারকাজ চালানোর সময়ে যত্রতত্র পড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। আর নদীর জল এখনও ফুঁসছে। বিবেকের কথায়, এখন উদ্ধারকারীদের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শুধু জীবিতদের কাছে পৌঁছনো নয়, বরং মৃতদেহগুলিকে সঠিক ভাবে উদ্ধার করা। আর একজনও জীবিত মানুষ আটকে থাকলে তাঁকে খুঁজে বের করা। তবে উদ্ধার অভিযানের পথে তিনি যে দৃশ্য দেখেছেন, তা কার্যত শিউরে ওঠার মতো।

ভিডিয়োটিতে বিবেক আরও জানিয়েছেন, উদ্ধারকাজ চালানোর সময়ে মৃতদেহ আনার জন্য ব্যাগ, প্লাস্টিক শিট এবং PPE কিটের মতো প্রয়োজনীয় সরঞ্জামের প্রচুর প্রয়োজন রয়েছে। দুর্গম এবং বন্যাকবলিত এলাকাগুলিতে এমনি স্থলপথে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকার মূল অংশগুলিতে পৌঁছনোর জন্য হেলিকপ্টারই একমাত্র ভরসা।

উদ্ধারকারী দলগুলি বন্যা বিধ্বস্ত এলাকায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য আকাশপথের উপরই নির্ভর করছে। কিন্তু বার বার হড়পা বান আসার সম্ভাবনা, দুর্গম জায়গাগুলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকার্যে অনেকটা সমস্যা হচ্ছে। হড়পা বানে কী বিশাল এলাকা জুড়ে ব্যাপক তাণ্ডব-লীলা চলেছে, তা এখন যেন আরও স্পষ্ট হয়ে উঠছে উদ্ধারকারীদের কাছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *