‘বিদ্রোহী তৃণমূল’-র উদ্যোগে রামপুরহাটে Ashish Banerjee-র স্মরণসভা, উপস্থিত ঋতব্রত-অনুব্রতরা
বীরভূমের রামপুরহাটের রক্তকরবী সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে ‘বিদ্রোহী তৃণমূল’ শিবিরের উদ্যোগে আয়োজিত হলো প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা। একই মঞ্চে উপস্থিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, ঋজু দত্ত, অনুব্রত মণ্ডল এবং অভিজিৎ সিনহা-সহ অনেকে। স্মৃতিচারণ করতে উঠে অনুব্রত মণ্ডল সোচ্চার কণ্ঠে বার্তা দেন— ‘আমরা কেউ নেতা নই, সবাই কর্মী।’