ছাত্রী-মৃত্যুতে জোর দাবি আন্ডারপাসের, পাঁচ দশকেও তৈরি হয়নি লেভেল ক্রসিং - 24 Ghanta Bangla News
Home

ছাত্রী-মৃত্যুতে জোর দাবি আন্ডারপাসের, পাঁচ দশকেও তৈরি হয়নি লেভেল ক্রসিং

Spread the love

নতুন কমিটির নেতৃত্বে তীব্র হয় লেভেল ক্রসিংয়ের দাবিতে আন্দোলন। এলাকাবাসীর পাশাপাশি ভোগপুর স্টেশনে রেল অবরোধে শামিল হয় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের পড়ুয়ারাও। স্থানীয়দের একাংশের দাবি, সে সময়ে রেলের এক অধিকারিক আন্দোলনকারীদের জানিয়ে দেন- তাঁরা যদি এক রাতের মধ্যে নিজেরা রেললাইন পারাপারের মতো রাস্তা নির্মাণ করে ফেলতে পারেন, তা হলে রেল বিষয়টি দেখেও দেখবে না। সেই মতো শুরু হয় কাজ। এক রাতের মধ্যে স্লিপার, মোরাম দিয়ে ভোগপুর হাইস্কুলের সোজাসুজি রেললাইন পারাপারের একটি রাস্তা তৈরি করেন লোকজন। সেই রাস্তা দিয়ে চার চাকার ছোট যানবাহনও লাইন পারাপার করত। কমিটির আন্দোলনের জেরে ২০১৮-য় রেল ভোগপুরে একটি ক্যাটল আন্ডারপাসের অনুমোদন দেয়। কিন্তু, বেঁকে বসেন আন্দোলনকারীরা। ক্যাটল আন্ডারপাস নয়, ভোগপুরে জরুরি পূর্ণ আন্ডারপাস। রেলের সর্বোচ্চ স্তর পর্যন্ত সেই দাবি পৌঁছে দেয় কমিটি। তবে, মৌখিক আশ্বাস ছাড়া রেলের তরফে আজ পর্যন্ত কোনও পদক্ষেপ নজরে পড়েনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *