গ্রিন কার্ডে ওয়েটিং ১৭৯ বছর! কবে ডাক আসে
এর সঙ্গেই রাখতে হবে দেশভিত্তিক ভাগকেও। মার্কিন অভিবাসন নিয়ম মেনে, কোনও দেশ থেকে বেশি আবেদন হয় বলে পক্ষপাতিত্ব করে তাদের ভিসার কোটা বাড়িয়ে দেওয়া হয় না সাধারণত। ফলে দেশপ্রতি ৭% ইমিগ্র্যান্ট ভিসার ‘থাম্ব রুল’ থাকায়, চাপে পড়ে যাচ্ছে ভারত-চিন-ফিলিপিন্সের মতো দেশগুলি। যাদের থেকে প্রতি বছর আবেদনই জমা পড়ে বেশ কয়েক লক্ষ। ফলে তুলনায় ছোট দেশের নাগরিকদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে অপেক্ষা যত কম হওয়ার সম্ভাবনা, ঠিক উল্টোটা সত্যি ভারতের জন্য। যে জন্য অগস্ট মাসের ইউএস ভিসা বুলেটিনে দেখা যাচ্ছে, ভারতীয়দের ইবি-১ ভিসার প্রায়োরিটি ডেট ১৫ অক্টোবর, ২০২২ এবং ইবি-৩ ভিসার প্রায়োরিটি ডেট ১ জানুয়ারি, ২০১৪। ভারতীয়দের জন্য ইবি-২ গোত্রের কোনও প্রায়োরিটি ডেট উল্লেখই নেই তাতে।
মাথায় রাখুন ট্রাম্প-ফ্যাক্টরের কথাও। দাবি, ‘ডন’ রাতারাতি কোন নিয়ম কখন পাল্টে দেন, সেটা তাঁর ঘনিষ্ঠ সব পার্ষদই জানেন না সবসময়ে!